More

    আগৈলঝাড়ায় মটরসাইকেলের গ্যারেজে হামলা করে চারজনকে মারধর

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে মটরসাইকেল গ্যারেজে হামলা করে চারজনকে মারধর করে গ্যারেজ ভাংচুর করে নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের আনোয়ার হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের ফুল্লশ্রী নামক স্থানে মটরসাইকেলের গ্যারেজ দিয়ে ব্যবসা করে আসছে।

    পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে (২৪ মার্চ) লাবন্য বেগম, তার ছেলে লাবিব তালুকদার, তার ভাই জাকির হাওলাদারসহ ৫-৬ জনের একটি দল ওই গ্যারেজে হামলা করে আনোয়ার হোসেন মোল্লাকে মারধর করে। তার চিৎকারে এগিয়ে আসলে আনোয়ার মোল্লার স্ত্রী মিনারা বেগম, মেয়ে পপি আক্তার, ছেলে তানজিন আহম্মেদ অহনকেও মারধর করে গ্যারেজ ভাংচুর করে ক্যাশ থেকে নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।

    তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এব্যাপারে অভিযুক্তদের বক্তব্য চাওয়া হলে তারা বক্তব্য দিতে রাজি হয়নি। এঘটনায় গ্যারেজ মালিক আনোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে গতকাল বুধবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

    এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান লিখিত অভিযোগ পাওয়ার সত্যাতা স্বীকার করে বলেন, মামলা এখনও রের্কড হয়নি। এঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Best Non GamStop Casinos UK 2026 Tested & Reviewed

    In This ArticleHow We Reviewed and Ranked These Casinos in 2026Independent onesAccess to a Broader Range of GamesHow to...