More

    আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

     আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মৃত দুলাল মল্লিকের ছেলে রুমিচ মল্লিকের ঘরে বসে মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান চালিয়ে রুমিচ মল্লিক ও তার সহযোগী একই উপজেলার শিহিপাশা গ্রামের শামচুল আলম এর ছেলে মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে সোমবার রাতে ১শত পিচ ইয়াবাসহ রুমিচ মল্লিকের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

    এঘটনায় এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীদের গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Banker provide: Also provides you to definitely:step one minus a commission, because of a somewhat highest energetic options

    While i mode the game of Baccarat, I love to just remember that , it�s a classic gambling enterprise...