More

    আগৈলঝাড়ায় বিনামূল্যে ৩শত কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ৩শত জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট ও আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্‌বোধন করেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ইসার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাফর ইশবাল প্রমুখ।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসা বলেন, ২০২৫—২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পাট ও উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩শত জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

    এর মধ্যে ২শত জন কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি, ১শত জন কৃষককে এক কেজি করে পাটবীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Best Non GamStop Casinos UK 2026 Tested & Reviewed

    In This ArticleHow We Reviewed and Ranked These Casinos in 2026Independent onesAccess to a Broader Range of GamesHow to...