More

    আগৈলঝাড়ায় একদিনের ব্যবধানে এলপি গ্যাসের দাম বাড়লো চারশত টাকা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় হঠাৎ করে একদিনের ব্যবধানে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়লো চারশত টাকা। খুচরা বিক্রেতারা যে গ্যাস বুধবার সারাদিন ১৫৮০ থেকে ১৬০০ টাকা বিক্রি করেছে তারা একদিনের ব্যবধানে গতকাল বৃহস্পতিবার সেই গ্যাস দুই হাজার টাকায় বিক্রি করেছে। উপজেলার গৈলা বাজারের ডেলটা গ্যাসের ডিলার জাকির হোসেন মানিক মোল্লা জানান, আমরা আগে ১২ কেজির সিলিন্ডারের গ্যাস কিনেছি ১৩৮০ টাকায়।

    সেই গ্যাস গতকাল বৃহস্পতিবার থেকে ১৭৩০ টাকায় কোম্পানির কাছ থেকে আমাদের কিনতে হচ্ছে। কিন্তু খুচরা বাজারে কিছু বিক্রেতা অধিক মুনাফার লোভে দুই হাজার টাকায় বিক্রি করছে। গ্যাস কিনতে আসা এক ক্রেতা হাবিবুর রহমান জানান, সরকার গ্যাসের দাম না বাড়ালেও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। যা সাধারন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

    উপজেলা বাজারের ব্যবসায়ী মজনু মিয়া জানান, গ্যাসের দাম কোম্পানি গুলো হঠাৎ বৃদ্ধি করে দিয়েছে যার ফলে আমাদেরও গ্যাসের দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত জানান, যে সকল ব্যবসায়ীরা সিন্ডিকেট করে গ্যাসের দাম বৃদ্ধি করে বিক্রি করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেয়া উচিত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...