More

    আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চালক না থাকায় বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, রোগীদের চরম দুর্ভোগ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও শুধুমাত্র চালক না থাকায় রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। এ উপজেলার ২ লাখেরও বেশি মানুষ সরকারি স্বাস্থ্যসেবা নেন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চালক না থাকায় এই হাসপাতালে গত ৪ মাস ধরে সরকারি অ্যাম্বুলেন্সের সেবা বন্ধ রয়েছে।

    এতে দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। উপজেলা ৫০ শয্যার হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী পরিবহনের জন্য কয়েক বছর আগে একটি অ্যাম্বুলেন্স দেয় স্বাস্থ্য বিভাগ। এরপর থেকে অ্যাম্বুলেন্স প্রতিনিয়ত রোগী পরিবহনের কাজে নিয়োজিত ছিল। গত ডিসেম্বর মাসে অ্যাম্বুলেন্সটির চালক মো. জব্বার হাওলাদার শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে।

    তিনি উন্নত চিকিৎসার জন্য একমাসের ছুটি নিয়ে ভারতে চিকিৎসা নেন। অসুস্থ অবস্থায় চিকিৎসা শেষে তিনি তার নিজ কর্মস্থলে ফিরে আসলে গত ৯ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন। এরপর থেকেই হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে চালক না থাকায় অ্যাম্বুলেন্সটি পড়ে থেকে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এদিকে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তির শেষ নেই। বেসরকারি অ্যাম্বুলেন্স মাইক্রোবাস ও প্রাইভেটকারে রোগী পরিবহনে দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ভুক্তভোগীদের।

    কর্তৃপক্ষ বলছে, অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় রোগীর দুর্ভোগের বিষয়টি তারা ইতোমধ্যে লিখিতভাবে বরিশাল স্বাস্থ্য পরিচালকের কাছে জানালেও কোনো সুরাহা হয়নি। এদিকে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় রোগীর স্বজনদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও প্রাইভেটকারের চালকদের বিরুদ্ধে।

    আগৈলঝাড়া উপজেলা থেকে সরকারি অ্যাম্বুলেন্সে বরিশাল যেতে ৯শত ৫০ টাকা ভাড়া লাগলেও বেসরকারি অ্যাম্বুলেন্সে ২ থেকে ৩ হাজার টাকা বেশি ভাড়া গুনতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব বলেন, অ্যাম্বুলেন্স চালক না থাকার বিষয়টি তিনি জেলা সিভিল সার্জনকে জানিয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের কার্যালয়েও চিঠি দেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...