More

    আগৈলঝাড়া ঝুঁকিপূর্ন হাসপাতাল ভবনে রোগীদের সেবা দিচ্ছে চিকিৎসকরা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবন দীর্ঘ দিন সংস্কার না করায় রোগীর সেবা অনুপযোগী হয়ে পরেছে। সম্প্রতি ভবনের বিভিন্ন স্থানে দেয়াল ফেটে আরও ঝঁুকিপূর্ন হয়ে পরেছে। প্রতিদিনই ছাদের পলেস্তরা খসে পরছে। যে কোন মুহুর্তে ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। ভবন গুলো দীর্ঘদিনে সংস্কার কাজ না করায় জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের ওই জরাজীর্ন ভবনে চিকিৎসা সেবা দিয়ে আসছেন চিকিৎসক ও সেবীকারা।

    ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কারের জন্য ইতোমধ্যে কয়েক দফা উর্ধতন কর্মকর্তাদের কাছে আবেদন করেও কোন লাভ হয়নি বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণের ৪০ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন নতুন ভবন নির্মাণ করা হয়নি। ঝুঁকিপূর্ণ ভবনটি থেকে বর্ষায় ছাদ থেকে পানি পরে ফ্লোর তলিয়ে যায়।

    এছাড়া প্রতিদিনই দেয়াল এবং ছাদের পলেস্তরা খসে পরছে। ভবনটি রোগী সেবার অযোগ্য হওয়ায় স্থানীয় কতৃর্পক্ষ একাধিকবার উর্ধ্বতন কতৃর্পক্ষের কাছে সংস্কারের জন্য লিখিত আবেদন করেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী মিতা রায় জানান, হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য টিকিট কাউন্টারের সামনে দাড়িয়ে ছিলাম হঠাৎ করে উপর থেকে ছাদের বড় একটি অংশ ধ্বসে পড়ে আমার সামনে।

    একটুর জন্য আমার মাথার উপর পরে নাই। এরকম জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই রোগীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ভবনটি ধ্বসে পড়ে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন হাসপাতাল কতৃর্পক্ষ। এছাড়া চিকিৎসকদের আবাসিক ভবনও রয়েছে ঝঁুকিপূর্ন অবস্থায়।

    এব্যাপারে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব জানান, ভবনগুলো এতোই ঝুঁকিপূর্ন যে ব্যবহারের অযোগ্য হয়ে পরেছে। ভালো কোন ভবন না থাকায় জীবনের ঝঁুকি নিয়ে কর্মকর্তা ও কর্মচারীরা ঝুঁকিপূর্ন ভবন গুলোতে রোগীদের সেবা দিয়ে চলছেন। উর্ধ্বতন কতৃর্পক্ষের কাছে ভবন সংস্কার ও নতুন ভবন নির্মানের জন্য লিখিত আবেদন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    How to Take Drostanolone Propionate 100: A Comprehensive Guide

    Drostanolone Propionate 100 is a popular anabolic steroid often used by bodybuilders and athletes to enhance performance, build muscle,...