More

    আগৈলঝাড়ায় বাঁশের ভরসায় টিকে আছে সেতু, ঘটতে পারে বড় দুর্ঘটনা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় অবস্থিত একটি সেতু এখন স্থানীয় বাসিন্দাদের জন্য যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

    দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া এই সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। সেতুটির দুই পাশে কোন হাতল নেই, আর মাঝখানে ভেঙ্গে গিয়ে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অনেক বছর ধরে সংশ্লিষ্ট এলজিইডি কর্তৃপক্ষ কোন কার্যকর উদ্যোগ নেয়নি।

    বাধ্য হয়ে এলাকাবাসী কাঠের পাঠাতন ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে মেরামত করে চলাচলের ব্যবস্থা করেছেন। বাঁশের খুঁটি বেঁধে কোনরকম সচল রাখা হলেও প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করছেন। বিশেষ করে রাতের বেলা সেতুটি হয়ে উঠে আরো ভয়ংকর। প্রায়ই ঘটে দুর্ঘটনা। মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক চলাচলের সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী ও পথচারীরা।

    স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিনিয়ত এই ঝুঁকিপূর্ণ সেতু পার হতে বাধ্য হচ্ছে। স্থানীয় বাসিন্দা শ্যামল ঘটক জানান, প্রায় ২৫ বছর আগে বাহাদুরপুর খালের উপরে নির্মিত এই সেতুটি নির্মাণের ৮বছরের মধ্যেই ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী অপু জানায়, স্কুলে যাতায়াতের সময় ঝুঁকি নিয়ে সেতুর উপর দিয়ে চলাচল করি।

    ভ্যানচালক বাসুদেব জানান, ভ্যান নিয়ে সেতু পার হওয়ার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে সেতুটির অবস্থা আরো খারাপ হয়েছে। বর্তমানে সেতুর মাঝখানে ভেঙে গেছে এবং দুইপাশের হাতলের কোন অস্তিত্ব নেই। বিকল্প কোন রাস্তা না থাকায় আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

    কোমলমতি শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ সেতু ব্যবহার করছেন। এব্যাপারে উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি, দ্রæত সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Découvrez les bienfaits du Test E 250 pour votre entraînement musculaire

    Le Test E 250 est un produit incontournable pour les passionnés de musculation désireux d'optimiser leur performance sportive. Ce...