More

    আগৈলঝাড়ায় বিদ্যালয়ের টিউবওয়েলে কীটনাশক প্রয়োগ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যালয়ের টিউবওয়েলে কীটনাশক প্রয়োগের ঘটনার দুইদিন অতিবাহিত হলেও কাউকে আটক করতে না পারায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। নিরাপত্তাহীনতার কারনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। অন্যদিকে ঘটনার দুইদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেনি উপজেলা প্রশাসন অথবা প্রাথমিক শিক্ষা অফিসের কেউ। তবে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

    অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল (বুধবার) সকালে প্রতিদিনের মত উপজেলার রত্নপুর ইউনিয়নের পূর্ব মোহনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি পান করতে গিয়ে দেখতে পায় টিউবওয়েল থেকে বের হওয়া পানির রং সাদা এবং তীব্র দুর্গন্ধযুক্ত। বিষয়টি তাৎক্ষণিকভাবে শিক্ষকদের জানালে শিক্ষকরা গিয়ে এমন অবস্থা দেখতে পেয়ে টিউবওয়েলটি বন্ধ করে দেন এবং প্রশাসনকে অবহিত করেন। এদিকে বিদ্যালয়ের টিউবওয়েলে কীটনাশক প্রয়োগের ঘটনার দুইদিন অতিবাহিত হলেও কাউকে আটক করতে না পারায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা।

    নিরাপত্তাহীনতার কারনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। টিউবওয়েলে দুর্বৃত্তদের দেওয়া কীটনাশক প্রয়োগের ঘটনায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক। শতাধিক শিক্ষার্থীর নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এই ঘটনায়। ঘটনার দুইদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেনি উপজেলা প্রশাসন অথবা শিক্ষা অফিসের কেউ। অতিদ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার করা না হলে আন্দোলনের ডাক দেবে অভিভাবকদের। তবে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

    আর ঘটনার পর উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে বলে জানান শিক্ষকবৃন্দ। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) বিউটি রানী বাড়ৈ জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি পান করতে গিয়ে দেখতে পায় টিউবওয়েল থেকে বের হওয়া পানির রং সাদা এবং তীব্র দুর্গন্ধযুক্ত। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানালে আমরা টিউবওয়েলটি বন্ধ করে দেই।

    আমি এঘটনায় বৃহস্পতিবার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, বিষয়টি জানতে পেরে শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অতিদ্রুত প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Estrategias_precisas_y_plinko_online_para_dominar_el_azar_con_cada_tirada_emocio

    Estrategias precisas y plinko online para dominar el azar con cada tirada emocionanteComprendiendo la Probabilidad y el Azar en...