More

    আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩৪ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আইন-শৃংখলা বাহিনীর সহযোগীতায় গতকাল বুধবার সকালে আস্কর ও বারপাইকা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক অপূর্ব অধিকারী, বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন।

    এসময় আস্কর ও বারপাইকা বাজারে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তীন পন্য বিক্রি করার অপরাধে শিল্পী কসমেটিকসে ২ হাজার টাকা, রাকা ষ্টোরে ২ হাজার টাকা, লোকনাথ ষ্টোর ৩ হাজার টাকা, শ্যামল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার ৩ হাজার টাকা, অর্ক মিষ্টান্ন ভান্ডার ২ হাজার টাকা, পপুলার ফার্মেসী ৮ হাজার টাকা,

    নান্টু ষ্টোরে ২ হাজার টাকা, রুপক মিষ্টান্ন ভান্ডার ৩ হাজার টাকা, সুমন ষ্টোর ১ হাজার টাকা, শ্রীগুরু চাঁদ ফার্মেসী ১ হাজার টাকা, অথৈ কসমেটিকস ২ হাজার টাকা, আঁকন ফার্মেসী ৫ হাজার টাকাসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Las casinos online carente licencia poseen la eleccion diferente para algunos que cumplen desde Ciertas zonas de espana

    En caso de que un casino sin licencia espanola nunca responde, seri�a un malamente emblema Cerca de aclarar cual algunas...