More

    আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ৩টি বসতঘরসহ ৪টি ঘর পুড়ে ছাই

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরসহ ৪টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়—ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তিনটি পরিবারকে গতকাল রোববার দুপুরে তিন বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ ও কম্বল বিতরণ করেছেন।

    আগুনে পুড়ে তিনটি পরিবার মুহূর্তের মধ্যে সর্বস্বান্ত হয়ে পড়েছে। তাদের দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ঘরবাড়ি, আসবাবপত্রসহ প্রয়োজনীয় সবকিছু আগুনে ভস্মীভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে রোববার রাত তিনটায় আরিফ সরদারের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পাশাপাশি ঘর হওয়ার কারণে আরিফ সরদারের বসত ও রান্না ঘর, আউয়াল সরদার ও মান্নান সরদারের বসত ঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়।

    এতে তিনটি পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন সংবাদ পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে গতকাল রোববার দুপুরে তিন বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ ও কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা প্রমুখ। স্থানীয় এনায়েত খান মনু জানান, রাতের অঁাধারে হঠাৎ আগুনের সূত্রপাত।

    হলে মুহূর্তেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা প্রাণ বাঁচাতে ঘর থেকে বের হতে পারলেও তাদের চোখের সামনে পুড়ে যায় জীবনের সব সম্ভল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

    তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। হারানো স্বপ্ন আর নিঃস্ব হয়ে পড়ার বেদনা যেন প্রতিটি মানুষের হৃদয় স্পর্শ করছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল—১ আসনের সাংসদ ও তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ডাসারে বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা!

     মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারুফ সরদার (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার...