More

    আগৈলঝাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানের অংশ হিসেবে বাকাল ইউনিয়নের পয়সা গ্রাম থেকে মৃত সেলিম শিকদারের ছেলে নাঈম শিকদার এবং গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নাগরা গ্রামের মৃত ওমেদ আলী খানের ছেলে রিয়াজুল খান রেজাউলকে ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার বাইপাস সড়কের একটি তেলের পাম্প সংলগ্ন ফুল্লশ্রী এলাকা থেকে মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে সালাম ফকিরকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ মাসুদ খান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Termos de Encerramento de Conta do Ginja Casino

    ÍndiceMotivos Comuns para o Encerramento de ContaO Processo Passo a Passo para Fechar a Sua ContaO Que Acontece aos...