More

    আগৈলঝাড়ায় অপহৃতা ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার্থী অপহৃতা ছাত্রীকে উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এঘটনায় অপহরণকারীকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব—৮। থানায় মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের সুমন সরদারের মেয়ে ও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী সামিয়া আক্তার দোলাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কালুপাড়া গ্রামের মাসুম মোল্লার ছেলে আবিদ মোল্লা। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দোলার ভাড়াটিয়া বাসার নিচ থেকে গত ১৭ এপ্রিল রাত সাড়ে ১১টায় সাদিয়া আক্তার দোলাকে অপহরণ করে নিয়ে যায় আবিদ মোল্লা।

    এঘটনায় ছাত্রীর পিতা সুমন সরদার বাদী হয়ে গত ২১ এপ্রিল আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, যার নং—১৪। ছাত্রীর পিতা সুমন সরদার জানান, আমার মেয়ে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলো। আমার মেয়েকে অপহরন করার কারনে এবার সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

    এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সমীর জানান, গতকাল সোমবার সকালে আবিদ মোল্লার বাকাল গ্রামের এক আত্মীয়র বাড়ি থেকে অপহৃতা সামিয়া আক্তার দোলাকে উদ্ধার করা হয়। অপহৃতা সামিয়া আক্তার দোলাকে বরিশাল শেবাচিম হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য ওসিসিতে প্রেরন করা হয়েছে। এছাড়া গতকাল সোমবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালের সামনে থেকে অপহরনকারী আবিদ মোল্লাকে বরিশাল র‌্যাব—৮ এর টহল দল গ্রেপ্তার করে।

    এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, অপহৃতা সামিয়া আক্তার দোলাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য ওসিসিতে প্রেরন করা হয়েছে। এছাড়া অপহরনকারী আবিদ মোল্লাকে বরিশাল র‌্যাব—৮ এর টহল দল গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানায় হস্তান্তর করেছে। তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Jewel Roulette is yet another fun version that delivers an alternate spin towards classic roulette gameplay

    Created by Playtech, the game has an alternative additional round that is introduced about when you strike some other...