More

    আগৈলঝাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় স্কুল ছাত্র আহত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের লিটন সরদারের ছেলে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হৃদয় সরদার (১৬) কে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এসএসসি পরীক্ষার্থী আলিম হাওলাদার (১৭) ও সাজিদ হাওলাদার ( ১৬)সহ ১০—১২ জনের একটি দল হামলা করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে।

    পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত হৃদয় সরদার জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্বে রাংতা গ্রামের আলামিন হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (১৭) ও খোরশেদ হাওলাদারের ছেলে সাজিদ হাওলাদার (১৬) আমাদের এলাকার একটি মেয়েকে উত্ত্যক্ত করায় আমি এর প্রতিবাদ করলে আমাকে মারধর করে।

    পরে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসা হয়ে যায়। সম্প্রতি চাঁদশীর মেলায় বসে আবারও তাদের সাথে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে। এঘটনা নিয়ে উভয় পক্ষ সালিশ মীমাংসা ব্যবস্থা করে। সোমবার উত্তর শিহিপাশা গ্রামের মনসুর হাওলাদারের জমিতে ধান কাটার জন্য শ্রমিক হিসেবে আমি কাজ করি।

    আমি জমি থেকে মাথায় করে ধানের আটি নিয়ে রাস্তার উপর আসলে তখন আগে থেকে ওৎ পেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্য রাংতা গ্রামের আলিম হাওলাদার (১৭), সাজিদ হাওলাদার (১৬), সজল সরদার (১৭), আশ্রাফুল ঘরামী (১৭)সহ ১০—১২ জনের একটি দল আমার উপর হামলা করে গুরুতর আহত করে ফেলে রাখে। তখন ওই জমির মালিক মনসুর হাওলাদারসহ স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    এর আগেও এই কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় বিভিন্ন লোকজনদের মারধর ও মেয়েদের উত্ত্যক্ত করে আসছিলো। এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Jewel Roulette is yet another fun version that delivers an alternate spin towards classic roulette gameplay

    Created by Playtech, the game has an alternative additional round that is introduced about when you strike some other...