More

    আগৈলঝাড়ায় ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাৎ

    অবশ্যই পরুন

     আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় নাম সর্বস্ব এনজিও খুলে কোটি টাকা আত্মৎসাতের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। সদস্যরা। ওই এনজিওটি ৪টি উপজেলার কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে ঘর ও খাদ্য সামগ্রী দেওয়ার কথা বলে কোটি টাকা উত্তোলন করে আত্মৎসাত করেছে।

    টাকা ফেরত পাওয়ার জন্য গতকাল মঙ্গলবার শতাধিক সদস্যরা থানার চত্বরে বসে বিক্ষোভ করেছে। স্থানীয় ও ভুক্তভোগী সদস্যরা জানান, আগৈলঝাড়া, গৌরনদী, কোটালীপাড়া ও উজিরপুর উপজেলার প্রায় ৫০টি গ্রামে কমীর্ নিয়োগ দিয়ে প্রত্যেক সদস্যকে ২০ হাজার টাকায় আধাপাকা ঘর ও দুই হাজার টাকা জমা দিলে প্রতি তিনমাস পর পর চাল, ডাল, আটা, চিনি ও তৈল দেওয়ার প্রলোভন দিয়ে দরিদ্র পরিবারের কাছ থেকে কমীর্দের মাধ্যমে কোটি টাকা উত্তোলন করে এনজিওটির পরিচালক সায়মন বিশ্বাস। তার ওই কাজে সহযোগিতা করেন খুলনা বিভাগীয় প্রধান মেরী বিশ্বাস, বরিশাল বিভাগীয় প্রধান রিচার্ড রায় এলিও ও তার স্ত্রী বিউটি সরকার।

    তারা মানুষের মনে বিশ্বাস অর্জনের লক্ষে আগৈলঝাড়া উপজেলার মরান্দিরপাড় গীর্জায় সভা করে এবং সদস্য কার্ডে যীশু খ্রীস্টের ছবি ব্যবহার এবং রেজিস্ট্রেশন নম্বর ১৯৮৬ লেখা রয়েছে। মাঠকমীর্ ও সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের মরান্দিরপাড় গ্রামে ২০২৪ সালের ১৪ নভেম্বর স্বপ্নডানা নামে একটি এনজিওর কার্যক্রম শুরু করেন পরিচালক সায়মন বিশ্বাস, খুলনা বিভাগীয় প্রধান মেরী বিশ্বাস, বরিশাল বিভাগীয় প্রধান রিচার্ড রায় এলিও ও তার স্ত্রী বিউটি সরকার। তারা ওই এনজিওর মাঠ কমীর্ হিসেবে আবেদনপত্র জমা নিলেও নিয়োগ দেয়নি জন মার্টিন রায়, মিতালী সরকার, রিনা রায়, পিন্টু সমদ্দার, রিনা বৈষ্ণব, তৃষ্ণা হুর, নিত্যনন্দা বাড়ৈকে।

    তাদের মৌখিক নির্দেশে আগৈলঝাড়া উপজেলার মরান্দিপাড়, ছবিখারপাড়, আস্কর, জোবারপাড়, স্বরবাড়ি, নাঘিরপাড়, বড়মগরা, বাগধা, বাকাল, কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ি, পীরেরপাড়, গৌরনদী উপজেলার মাহিলাড়া ও উজিরপুর উপজেলার পটিবাড়ি, ইন্দুরকানী, কুড়ালিয়া গ্রামসহ বিভিন্ন এলাকার ২২৯ জন সদস্যের কাছ থেকে আধাপাকা ঘর দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা করে ও চাল, ডাল, আটা, চিনি ও তৈল দেওয়ার প্রলোভন দিয়ে ১ হাজার ৫শত ৩২জন সদ্যস্যের কাছ থেকে ২০৪০ টাকা করে উত্তোলন করেন মাঠ কমীর্রা। মাঠ কমীর্দের উত্তোলনকৃত প্রায় কোটি টাকা মাঠকমীর্ রিনা রায় ও তার ছেলে ম্যাথিউ রায় বিভিন্ন বিকাশের মোবাইল নম্বরের মাধ্যমে সায়মন বিশ্বাসের কাছে প্রেরন করেন। সদস্যদের মাঝে ২০২৫ সালের নভেম্বর মাসের শেষের দিকে ঘর ও খাদ্য সামগ্রী দেওয়ার কথা থাকলে এনজিও’র কথিত পরিচালক সরেজমিন না আসায় মাঠ কমীর্দের সন্দেহ হয়।

    তারা তাদের সাথে বার বার যোগাযোগ করার পর কথিত পরিচালক মাঠ কমীর্দের কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। এনজিও সদস্য জোবারপাড় গ্রামের অতুল বালার স্ত্রী গোলাপী বালা জানান, ঘর বাবদ ২০ হাজার ও খাদ্য সামগ্রী বাবদ ২ হাজার ৪০ টাকা এনজিও’র মাঠকমীর্ মিতালী সরকারের কাছে দিয়েছি। কুড়ালিয়া গ্রামের সন্টু বাড়ৈর স্ত্রী আলোমতি বাড়ৈ ও জোবারপাড় গ্রামের সুশান্ত বালার স্ত্রী সঞ্জিতা বালার কাছ থেকেও ঘর ও খাদ্য সামগ্রী দেওয়ার কথা বলে মাঠকমীর্রা টাকা নিয়েছে।

    এ ঘটনায় মাঠ কমীর্ রিনা রায় বলেন, মেরী বিশ্বাস, রিচার্ড রায় এলিও ও তার স্ত্রী বিউটি সরকার আগৈলঝাড়ায় এসে খ্রিষ্টানদের গির্জায় সভা করে তারা স্বপ্নডানা নামে এনজিওর কার্ডে যীশু খ্রীস্টের ছবিসহ রেজিস্ট্রেশন নম্বর ১৯৮৬ সদস্য কার্ড দেখিয়ে ধমীর্য় অনুভুতি ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জণ করে প্রতারনা করেন। আমাকে মৌখিক ভাবে তারা কমীর্ হিসেবে নির্দেশ দিলে আমি ২৫০জন সদস্যদের কাছ থেকে ১৫ লক্ষ ৩৮ হাজার টাকা উত্তোলন করে পরিচালক সায়মন বিশ্বাসের বিভিন্ন বিকাশ নম্বরে প্রেরন করেছি। এব্যাপারে মাঠ কমীর্ জন রায় জানান, ৪শত ৯৮জন সদস্যের কাছ থেকে ২৫ লক্ষ ২ হাজার টাকা উত্তোলন করে পরিচালক সায়মন বিশ্বাসের বিভিন্ন বিকাশ নম্বরে প্রেরন করেছি।

    এব্যাপারে স্বপ্নডানা এনজিও’র সদস্য অর্চনা মন্ডল ও বন্যা কর্মকার বাদী হয়ে এনজিও’র কমীর্ রীনা রায় ও বিউটি রায়ের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ দিয়ে শতাধিক সদস্যরা থানা চত্বরে বই হাতে বিক্ষোভ করেছে। এব্যাপারে অভিযুক্ত রীনা রায় ও বিউটি রায় এলাকায় না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস বলেন, পূর্বের সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা ওই এনজিওটির তদন্ত করে রিপোর্ট দিয়েছে।

    তাতে এনজিওটি’র কোন রেজিষ্টেশন নম্বর নেই। যে রেজিষ্টেশন নম্বর ব্যবহার করা হয়েছে ওই নম্বরটি ভুয়া। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Как инновации способствуют находить соратников

    Как разработки помогают обнаруживать единомышленников Современные инновации фундаментально трансформировали формы взаимодействия между индивидами, создав беспрецедентные перспективы для поиска тех, кто...