More

    রাঙ্গাবালীতে হ্যাচারিতে বিষ প্রয়োগে মাছ নিধন

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক রেনুপোনা মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মৌডুবি ইউনিয়নের হাফেজকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

    স্থানীয় কয়েকজন জানান, প্রায় ১৫ বছর ধরে ওই গ্রামের ফরিদ হাওলাদার রেনুপোনা উৎপাদন এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। প্রতিবছরের মতো এবারও ৫ একর জমি একসনা বন্দোবস্ত নিয়ে দুইটি ঘের ও তিনটি পুকুরে রেনুপোনার হ্যাচারি করেছেন তিনি। সম্প্রতি বিক্রয় উপযোগী রেনুপোনাগুলো একত্র করে একটি পুকুরে রেখেছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে ওই পুকুরেই বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।

    বিষ প্রয়োগে মাছ নিধনক্ষতিগ্রস্ত

    হ্যাচারি মালিক ফরিদ হাওলাদার বলেন, ‘বিষক্রিয়ার কারণে শুক্রবার ও শনিবার সকাল পর্যন্ত হ্যাচারির রুই, কাতল ও মৃগেল প্রজাতির দুই লক্ষাধিক রেনুপোনা মরে ভেসে উঠেছে। যার বর্তমান বাজার মূল্য ৬ লক্ষাধিক টাকা।’  পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুই জন ব্যক্তি এ ক্ষতি করেছে বলে ধারণা করছেন তিনি।

    ফরিদের স্ত্রী সুখি বেগম বলেন, ‘মাছের ব্যবসায় আমাদের সংসার চলে। বাচ্চা-গাচ্চা (সন্তান) নিয়া এখন কী খামু? আমাগোরে তো পথে বসাইয়া দিছে। আমি এর বিচার চাই।’

    এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘এ বিষয়ে হ্যাচারি মালিকের একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Many provides lots of methods to store you against withdrawing or unusual wagering criteria

    I am just starting to learn casino poker and i also discover brand new vehicle gamble means become quite...