More

    বরিশালে প্লান বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় ওষুধ ব্যবসায়ী সমিতিকে জরিমানা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি বরিশাল জেলা শাখার ভবন প্লান বহির্ভূতভাবে নির্মাণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে নগরীর সদর রোডের ওই ভবনে এ অর্থদণ্ড প্রদান করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল।

    এ সময় বিসিসির রোড ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বাবু ও কর্মকর্তা ডা. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

    বিসিসির রোড ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বাবু বলেন, তারা প্লান পাস না করেই অবৈধভাবে ভবন নির্মাণ করেছিল। তাই অভিযান পরিচালনা করে বিচারক ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। সংগঠনটি পরে বিসিসি থেকে প্লান পাস করে নেবেন।’’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...