More

    পিরোজপুরে সরকারি জমিতে আ.লীগ নেতার ভবন, উচ্ছেদ করল প্রশাসন

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি জমিতে আ.লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদারের ভবন উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী তিনি পত্তাশী বাজারে এ অভিযান পরিচালনা করেন।

    প্রশাসন সূত্রে জানা যায়, ২০২১ সালে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার পত্তাশী বাজারে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ করেন। তিনি আ.লীগ আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে রাস্তার ওপর ভবন নির্মাণের অভিযোগ এলাকাবাসীর।

    এ বিষয় আ.লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদার বলেন, আমার ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করেছি। কিন্তু প্রতিপক্ষের ইন্দনে প্রশাসন ভবন ভেঙে ফেলেছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী বলেন, রাজস্ব খাতের জমি দখল করে ভবন নির্মাণ করে আ.লীগ নেতা মোয়াজ্জেম হোসেন। বাজারে লোক চলাচল স্বাভাবিক ও যানবাহন ব্যবহার নির্বিঘ্ন করতে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...