More

    বরিশালে ব্যারিস্টার ফুয়াদকে হেনস্থার অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত এবং হেনস্তার অভিযোগ উঠেছে। এ সময় তাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করে স্থানীয়রা। রোববার (৭ ডিসেম্বর) বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিস্তিপ্রস্তর উদ্বোধন শেষে এ ঘটনা ঘটে। ফুয়াদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটেছে।

    ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার বলেন, ব্যারিস্টার ফুয়াদ অনৈতিকভাবে জনসমর্থন আদায়ের জন্য মীরগঞ্জ ব্রিজ নিয়ে মিডিয়ার সামনে মিথ্যাচার করেন। তিনি মিডিয়ার সামনে বলেন, ‘সেতুর ঠিকাদারি কাজে চায়না কোম্পানির কাছে স্থানীয় একটি মহল চাঁদা দাবি করেছে।’ তার এই বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয়রা। তারা চাঁদাবাজদের নাম জানতে চায় ব্যারিস্টার ফুয়াদের কাছে।

    সেটা তিনি বলতে না পারায় স্থানীয়রা ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে ভুয়া ভুয়া স্লোগান দেয়। ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই ব্রিজটি আমার মাধ্যমে হয়েছে। আজ এই উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল কিছু লোক। যেমনটা হয়েছে মুলাদীতে। ব্রিজটি নির্মাণের জন্য চীনা একটি কোম্পানি টেন্ডার পেয়েছে। তাদের কাছে চাঁদা দাবি করেছে, তবে এখানে কারো নাম বলা হয়নি। ব্রিজটি হলে এলাকার উন্নয়ন হবে। আমরা এই কথাই বলেছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A newcomer’s glance at online casino navigation that keeps things surprisingly simple

    Navigating an online casino can feel daunting at first, yet many platforms offer straightforward layouts that ease newcomers into the experience without overwhelming complexity.