More

    বরিশালে সেনাবাহিনীর অভিযানে আট সহযোগিসহ শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা আটক

    অবশ্যই পরুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি শহীদ প্যাদাসহ (৪৯) তার আটজন সহযোগিকে আটক করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাতে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে শহীদ প্যাদাকে তার নিজ বাসভবন থেকে এবং তার সহযোগিদের শহীদ প্যাদার মাছের ঘের এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা ওই এলাকায় মাদক সেবনে লিপ্ত ছিল। শহীদ প্যাদা ও তার সহযোগিরা দীর্ঘদিন থেকে এলাকাবাসীর ওপর জুলুম, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, লুটপাট, জমি দখল, অর্থ আত্মসাত, অবৈধভাবে বালুমহল দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো।

    অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমান অবৈধ সিগারেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আটককৃত শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা তার সহযোগি শামীম শেখ, শামীম মৃধা, সিরাজুল ইসলাম, শাওন শেখ, ফারুক শেখ, ওয়াশিম বেপারী, মামুন খান ও সুলতানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাবুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানিক দল সূত্রে জানা গেছে, মাদক ও সমাজে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমাজ থেকে অপরাধনির্মূলে সেনাবাহিনী সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

    শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা ও তার সহযোগিদের আটক করায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দারা জানিয়েছেন, আটক শহীদ প্যাদা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি। সে সুবাধে সে (শহীদ) বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেন।

    শহীদ ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়নি। তারা (সন্ত্রাসী) বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপনের গরুর ফার্ম থেকে প্রকাশ্যে গরু লুট ও গত দুইদিন থেকে তার (স্বপন) মাছের ঘের থেকে প্রকাশ্যে কয়েক লাখ টাকার মাছ লুট করে নিয়েছে। এছাড়া ওইসব সন্ত্রাসীরা এলাকায় মাদকের স্বর্গরাজ্যে পরিনত করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Are Play88 one of the recommended online slots casinos for new Singapore?

    On-range gambling enterprise Acceptance Bonus & Experts Singapore. Play88 establishes in itself aside which have irresistible also provides, and...