More

    শীতে মান্তা সম্প্রদায়ের নারী-শিশুদের পাশে ইউএনও: শতাধিক কম্বল বিতরণ

    অবশ্যই পরুন

    গলাচিপা প্রতিনিধি: তীব্র শীতে মানবিক সহায়তা নিয়ে গলাচিপায় মান্তা সম্প্রদায়ের নারী ও শিশুদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া স্লুইস গেট এলাকায় বসবাসরত মান্তা সম্প্রদায়ের শতাধিক নারী ও শিশুর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

    কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান। এসময় মান্তা সম্প্রদায়ের অসহায় পরিবারগুলোর মাঝে শীত নিবারণের জন্য কম্বল তুলে দেন তিনি।

    মান্তা সম্প্রদায়ের নারী সুখী বেগম বলেন, ‘এই শীতে আমরা খুব কষ্টে আছিলাম। কেউ আমাগো একটা কম্বলও দেয় নাই। বাচ্চা লইয়া এখন একটু আরামে ঘুমাইতে পারমু।’

    অপর নারী আলেয়া বেগম বলেন, ‘আমরা গরীব মানুষ। নৌকায় থাকি। এই শীতের মধ্যে বাচ্চা-কাচ্চা লইয়া খুব কষ্ট হইতো। আজ কম্বল পাইয়া অনেক ভালো লাগতেছে।’

    শিশু সুরভী জানায়, ‘আমি অনেক খুশি। আজ রাতে কম্বলের গরমে আরামে ঘুমাতে পারবো।’
    এসময় ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

    কম্বল বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘সারা দেশেই শীতের তীব্রতা বেড়েছে। মান্তা সম্প্রদায়ের নারী ও শিশুরা নদীতে নৌকায় বসবাস করে, ফলে শীতের কষ্ট তাদের বেশি। এই বৈরী আবহাওয়ায় তারা যেন একটু উষ্ণ থাকতে পারে, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ এই কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমেও শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।’

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...