More

    পিরোজপুরের ৯২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

    অবশ্যই পরুন

    স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও পিরোজপুরের ৯২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত হয়নি শহীদ মিনার। ফলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রত্যন্ত অঞ্চল থেকে সংশ্লিষ্ট উপজেলা শহীদ মিনারে যেতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এছাড়াও বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে কলা গাছ দিয়েও শহিদ মিনার বানিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ দিবস উদযাপন করেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।

    সংশ্লিষ্ট কতৃপক্ষ জানায়- এই জেলায় সাতটি উপজেলা রয়েছে এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯৯০টি। এসব বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ২৭৫টিতে, শহীদ মিনার নেই ৭১৫টিতে। এদিকে জেলায় মোট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৫০৩টি। এসব মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে ২৯০টিতে, শহীদ মিনার নেই ২১৩টিতে। জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১ হাজার ৪৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ৫৬৫টিতে এবং শহীদ মিনার নেই ৯২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে। সরেজমিনে গেলে শিক্ষার্থীরা নতুন সরকারের কাছে তাদের বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের দাবী জানান।

    শিক্ষার্থীরা বলেন, “আমাদের স্কুলে শহীদ মিনার নেই। শহীদ দিবসের সময় অনেক পথ হেটে গিয়ে উপজেলার শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয়। আমরা চাই আমাদের স্কুলেই শহীদ মিনার হোক। তাহলে আমাদের পরিবারসহ সকলকে নিয়ে আমরা শহীদ দিবস উদযাপন করতে পারবো। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের দাবী জানিয়ে বলেন, “শহীদ দিবস উদযাপন করতে প্রত্যন্ত অঞ্চল থেকে উপজেলা শহীদ মিনারে শিশুদের নিয়ে যেতে কষ্ট হয়। এই দূর্গম এলাকায় ঠিক সময়ে গাড়িও পাওয়া যায় না, তাই পায়ে হটে উপজেলার শহীদ মিনারে যেতে হয়।

    এতে ভোগান্তির স্বীকার হতে হয়। আমাদের স্কুল চত্বরে শহীদ মিনার স্থাপন করা হলে শিশুরা ইতিহাসটা ভালোভাবে শিখতে পারবে এবং এলাকার সকল মানুষকে নিয়ে আমরা শহীদ দিবস উদযাপন করতে পারবো। জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: সিদ্দীকুর রহমান বলেন- এই জেলায় মোট ৯৯০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। এর মধ্যে ২৭৫ টি বিদ্যালয়ে শহীদ মিনার আছে, বাকি ৭১৫টি বিদ্যালয়ে শহীদ মিনার নেই। এসব বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। অতি দ্রুতই এ কার্যক্রম বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ।

    জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শোভন দাস বলেন, পিরোজপুর জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মোট ৫০৩টি। এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে ২৯০টিতে, শহীদ মিনার নেই ২১৩টিতে। যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই তাদেরকে আমরা অবহিত করেছি। আমরা চলতি বছরের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শহীদ মিনার স্থাপনের চেষ্টা করতেছি। সচেতনমহল ও অভিভাবকদের দাবী, ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শহীদ মিনার নির্মাণ করা জরুরি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে তীব্র পানি সংকট: ভোগান্তিতে ২ লাখ মানুষ, শহর ছাড়ছেন ভাড়াটিয়ারা

    পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুর পৌর এলাকায় গ্রীষ্মের শুরুতেই ভয়াবহ পানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিনের এই সমস্যা এখন তীব্র আকার ধারণ করায়...