More

    বরিশালে জামাইয়ের পরিবারের উপর হামলা

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীতে জামাই সহ তার পরিবারের উপর হামলা চালিয়ে আহত করেছে শ্বশুর বাড়ির লোকজনেরা । আহতরা হলো জামাই ফেরদাউস(২৪) তার পিতা সোলেমান(৪৫) মাতা খাদিজা বেগম(৪০)।

    গত বুধবার (২৭ জানুয়ারি) রাত ১০টায় ১৫ নং ওয়ার্ড সার্কুলার রোড এলাকায় লিটন মিয়ার ভারাটিয়া বাসায় বসে এ ঘটনা ঘটে।

    আহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পারিবারিক ভাবে বিবাহ হয় ওই ১৫ নং ওয়ার্ড সার্কুলার রোড এলাকায় লিটন মিয়ার ভারাটিয়া ইব্রাহিমের মেয়ে খদিজার(২১) সাথে ।

    বিবাহের আগেও খাদিজার আরেকটি বিবাহ ছিল। তার পরেও ফেরদাউস তা মেনে নিয়ে সংসার করতে থাকে।

    সম্প্রতি স্বামী ফেরদাউস রাজমিস্ত্রির কাজে স্বরুপকাঠি যায় । স্ত্রী খাদিজা তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

    সে শ্বশুরের বাসায় এসে স্ত্রীকে মোবাইল বন্ধ করার কথা জিজ্ঞাসা করলে স্ত্রী খাদিজা স্বামীকে গালিগালাজ করে ।

    এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। পরে শ্বশুর ইব্রাহিম, শাশুরি আমেনা , স্ত্রী খাদিজা সহ ৩/৪ জন সন্ত্রাসীরা দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে ফেরদাউসের উপরে হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত করে।

    তাকে বাচাঁতে মা খাদিজা ও বাবা সোলেমান দৌরে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে । পরে স্থানীয়রা আহতদেরকে সেখান থেকে উদ্ধার করে শেবাচিমে প্রেরন করেন ।

    বর্তমানে তারা এ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ নিয়ে কতোয়ালী মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনেরা সাংবাদিকদের আরো জানান ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

    মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার সমাপ্ত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দারিদ্র্য...