More

    সাকিব-তামিমের সঙ্গে বৈঠক শেষে যা বললো বিসিবি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার কারণে তিন সদস্যের তদন্ত কমিটি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (২৯ জানুয়ারি) সিলেটে অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেছিল তদন্ত কমিটি।

    বৈঠক শেষে দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তদন্ত কমিটির প্রধান এনায়েত সিরাজ। বৈঠকে কী কথা হয়েছে এমন প্রশ্নে তদন্ত কমিটির প্রধান বলেন, ‘এটা মিডিয়াতে বলার মতো না। কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরে আপনারা জানতে পারবেন। একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুই জনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি।’

    সাকিব-তামিমের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সিরাজ আরও বলেন, ‘আমি মনে করি আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না এই মুহূর্তে বলতে পারব না। আমি বললাম আলোচনা গতিশীল হয়েছে। দু’জনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেব, সব শেষ হয়ে গিয়েছে (কথা বলা) ইনশাআল্লাহ। বোর্ড মিটিংয়ে জানা যাবে সব।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...