More

    মাদারীপুরে আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হলো ঠিকাদার তুহিনের লাশ

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে হত্যা মামলার পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে ঠিকাদার সৈয়দ তুহিন হাসানের লাশ। মৃত্যুর দেড় মাস পর আজ মাদারীপুর পৌর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

    লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
    নিহত তুহিন মাদারীপুর শহরের বাসিন্দা ছিলেন। তার স্থায়ী নিবাস ডাসার উপজেলায়। তার বাবা সৈয়দ আবুল হোসেন একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, যিনি মাদারীপুর শহরে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসবাস করে আসছেন।

    তুহিনের মৃত্যু শুরুতে স্বাভাবিক বলে ধারণা করা হলেও পরবর্তীতে পরিবারের সন্দেহ ও কিছু আলামতের ভিত্তিতে স্থানীয় থানা হত্যা মামলা রেকর্ড করে। সেই মামলার ভিত্তিতে আদালতের আদেশে আজ এই লাশ উত্তোলন করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...