More

    গলাচিপায় বাসার বাথরুম থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    গলাচিপা উপজেলা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় নিজ বাসার বাথরুম থেকে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম ইসমাইল বিশ্বাস (৭৫)। তিনি হোগলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। রোববার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে গলাচিপা পৌরসভার মুসলিম পাড়া এলাকায় তার নিজ বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল বিশ্বাস গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের আদানী এলাকার আজহার আলী বিশ্বাসের ছেলে। পারিবারিক জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের জনক। গলাচিপা পৌর শহরের মুসলিম পাড়ায় তার নিজস্ব একটি বাসা রয়েছে, যেখানে তিনি মাঝে মাঝে একা বসবাস করতেন। প্রতিবেশীরা জানান, সর্বশেষ শুক্রবার তাকে বাসার সামনে দেখা যায়।

    রোববার সকাল থেকে বাসার ভেতর থেকে পানি পড়ার শব্দ ও দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি স্বজনদের জানানো হলে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং বাথরুমে ইসমাইল বিশ্বাসের অর্ধগলিত মরদেহ দেখতে পান। এরপর তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। মৃতের স্ত্রী মজিয়া বেগম জানান, ইসমাইল বিশ্বাস মূলত গজালিয়া গ্রামের বাড়িতেই থাকতেন।

    তিনি এর আগে তিনবার স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়েছিলেন। চিকিৎসা ও থেরাপির প্রয়োজনে প্রায়ই গলাচিপায় আসতেন এবং ওই বাসায় অবস্থান করতেন। গত বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে গলাচিপায় আসেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না। তিনি নিজের ইচ্ছেমতো চলাফেরা করতেন এবং কারো কথা তেমন শুনতেন না বলেও জানান তিনি।

    এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার বাথরুম থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অসুস্থতাজনিত স্বাভাবিক মৃত্যু।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Casino Spelen: Een Gids voor Beginner en Gevorderde

    ContentOntdek de Wereld van Online Casino SpelenPopulaire Online Casino SpellenTips voor Verantwoord Gokken In de opwindende wereld van online entertainment,...