More

    বলেশ্বর নদীতে অবৈধ ও নিষিদ্ধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন: ১০ হাজার মিটার জাল জব্দ

    অবশ্যই পরুন

    পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাধীন বলেশ্বর নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণীর অসাধু জেলে অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করছিল। মৎস্য সম্পদ রক্ষার্থে উপজেলা মৎস্য অধিদপ্তরের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আজ ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬’-এর আওতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বলেশ্বর নদী থেকে প্রায় ১০,০০০ (দশ হাজার) মিটার নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জাল তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    এ সময় জব্দকৃত মাছসমূহ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়, যাতে তা সমাজের অসহায় মানুষের উপকারে আসে।

    প্রশাসন সূত্র জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণ ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
    জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...